পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়

কেশবপুর, যশোর

স্থাপিতঃ ১৯৮৩ খ্রি: ই আই আই এনঃ ১১৫৮৪২

পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়

কেশবপুর, যশোর

স্থাপিতঃ ১৯৮৩ খ্রি: ই আই আই এনঃ ১১৫৮৪২

প্রধান শিক্ষকের বাণী

শিক্ষা, এটি একটি সমৃদ্ধি পথ, যা আমাদের জীবনে আলোকিত পথ দেখায়। এটি একটি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ উপাধি, একটি ক্ষমতার মাধ্যম, একটি আদর্শ পৌরুষ, একটি বৃদ্ধির প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের বা বিদ্যালয়ের মাধ্যমে, শিক্ষা আমাদের মনে সৃষ্টি করে, আমাদের দৃষ্টিকে বিস্তৃত করে এবং একজন নাগরিক হিসেবে অগ্রগতি করার দিকে মাধ্যম তৈরি করে।

বাংলাদেশের শিক্ষার সিস্টেম এখন মৌলিক পরিবর্তনের মধ্যে আছে। নতুন এবং উন্নত শিক্ষা পদ্ধতিগুলি শিক্ষার্থীদের একটি আলোকিত ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করতে চেষ্টা করছে। সরকার এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি একসাথে কাজ করে বাংলাদেশের শিক্ষাকে সার্বিকভাবে উন্নত করতে চেষ্টা করছে।

তেমনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যশোর জেলার কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছোট পাথরা গ্রামে অবস্থিত পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আজ সুধী সমাজের নিকটে ব্যপক সমাদৃত।  বুড়িভদ্রা বিধৌত ছোটপাথরা গ্রামে অবস্থিত  এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল ১৯৮৩ সালে। বিবেকবান মানুষ গড়ার কারিগর হিসেবে মানবতার বিকাশ এবং সম্মুখী উন্নয়ন ও প্রগতিতে মননশীল, যুক্তিবাদী, কুসংস্কারমুক্ত, পরমত সহিষ্ণু, দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক, কর্মকুশল নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিদ্যালয়টি সামনেরদিকে এগিয়ে চলেছে। এই অগ্রতার পিছনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক, পাথরাবাসী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ নিরলস সময় দিয়ে যাচ্ছেন।
শুভকামনায় আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ঐতিহ্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে এই প্রত্যাশা করি সকলের কাছে।
সরদার মোস্তফা কামাল হিরো
প্রধান শিক্ষক
পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়
পাথরা, কেশবপুর, যশোর।

Scroll to Top